অতিরিক্ত বাদাম খেলে যে ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে - The News Lion

অতিরিক্ত বাদাম খেলে যে ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে



দি নিউজ লায়নঃ   প্রতিদিন বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। যদিও একথা আমরা সকলে জানি। কিন্তু এটা হয়তো অনেকেই জানেন না যে এই বাদামই আবার যদি অতিরিক্ত পরিমানে খাওয়া হয় তাহলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাহলে আসুন আজ আমরা দেখেনি কী ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে - 


আপনার ত্বক যদি সেনসেটিভ হয় তাহলে বেশি বাদাম খেলে ত্বকের ক্ষতি হতে পারে। কারণ এর ফলে আপনার চুলকানি এবং ব়্যাশ হতে পারে। এছাড়াও, মুখ এবং গলা ফোলা হতে পারে।  অ্যালার্জি হতে পারে সকলের না হলেও, অনেকেরই চিনাবাদাম থেকে অ্যালার্জি হতে পারে। শীতকালে অতিরিক্ত চিনাবাদাম খেলে গ্যাসের সমস্যা হতে পারে। আর অ্যাসিডিটি হলে বুক জ্বালা বা অম্বল, পেটের সমস্যা এবং আরও অনেক কিছু হতে পারে।


 তাই চিনাবাদাম খেলে তা লিমিট বজায় রেখে খাওয়া ভালো। হাঁপানি বা শ্বাসককষ্টের রোগীরাও খাবেন না করন এতে হাঁপানির ঝুঁকি আরও বেড়ে যায়। এছাড়াও, থাইরয়েডে আক্রান্ত ব্যক্তির চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই চিনাবাদাম খাওয়া উচিত। ক্যালরির মাত্রা বৃদ্ধি পেতে পারে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.